২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা শনিবার নিউ ইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে শনিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীও তার সঙ্গে থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে শনিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীও তার সঙ্গে থাকবেন। পররাষ্ট্র উপদেষ্টা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাতে প্রধান উপদেষ্টা ও আমি নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হব। অনুষ্ঠানসূচি ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর আমাদের দেশে ফেরার কথা রয়েছে।" প্রধান উপদেষ্টা এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যাচ্ছেন। গতবছর প্রথম তিনি এ অধিবেশনে যোগ দেন। ইফতেখার আহমদ চৌধুরী জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া নিউইয়র্কে কয়েকটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। পাঁচ দিনের চীন সফর শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২২২২