২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বোমা বিস্ফোরণ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের ভেতরে বুধবার সন্ধ্যায় একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 05:32 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের ভেতরে বুধবার সন্ধ্যায় একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল ঘিরে রেখেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ধীরেন্দ্রনাথ সর্দার জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধান ফটকের কাছে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক সাদিক বলেন, "ঘটনাস্থল থেকে জর্দার কৌটাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।" ফরিদপুরের পুলিশ সুপার কুসুম দেওয়ান বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩০ ঘ.