২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে সন্ত্রাসীদের গুলিতে দোকানদার আহত

রাজধানীর সূত্রাপুরে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 06:50 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন। সুত্রাপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনোয়ার হোসেন রাত সাড়ে ১০টার দিকে ৯৮, কেবি দাস রোডে নিজের মোবাইল-সেট-সারানোর দোকানে (সার্ভিসিং সেন্টার) বসে কাজ করছিলেন। এসময় ৩/৪জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে চলে যায়। গুলি তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়েছে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/এলএইচ/এমএইচবি/০০২৯ ঘ.