২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক স্তরে শিক্ষার মান বাড়াতে 'গুচ্ছ স্কুল' কর্মসূচি

শিক্ষার্থী বৃদ্ধি, ঝরে পড়া রোধসহ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত ও গতিশীল করতে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। এর অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সংখ্যা ও মানের ভিত্তিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এক একটি গুচ্ছ বা 'ক্লাস্টার' গঠন করে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থী বৃদ্ধি, ঝরে পড়া রোধসহ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত ও গতিশীল করতে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। এর অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সংখ্যা ও মানের ভিত্তিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এক একটি গুচ্ছ বা 'ক্লাস্টার' গঠন করে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে। ২০ থেকে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এক একটি ক্লাস্টার হবে। ক্লাস্টারভুক্ত দুর্বল প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের দিকে বিশেষ নজর দিয়ে মানোন্নয়নের চেষ্টা করা হবে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়, 'ক্লাস্টার গঠনের মূল উদ্দেশ্যে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, ঝরে পড়া (ড্রপআউট) রোধ, উপস্থিতি বৃদ্ধি ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের প্রতি অধিকতর যত