২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর কাকরাইল মোড়ে সোমবার সকালে সন্ত্রাসীদের গুলিতে আব্দুস সালাম বাবু (৪৫) নামে এক পোশাক শিল্প ব্যবসায়ী নিহত হয়েছেন। গার্মেন্টসের ঝুট ব্যবসা অথবা পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 06:52 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইল মোড়ে সোমবার সকালে সন্ত্রাসীদের গুলিতে আব্দুস সালাম বাবু (৪৫) নামে এক পোশাক শিল্প ব্যবসায়ী নিহত হয়েছেন। গার্মেন্টসের ঝুট ব্যবসা অথবা পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আব্দুস সালাম পুরানা পল্টনের ইয়ক গ্র"পের পরিচালক। তার বাসাও ওই এলাকায়। পল্টন থানার উপ-পরিদর্শক গাজী ফজলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ছেলেকে অক্সফোর্ড ইন্টান্যাশনাল স্কুলে এবং মেয়েকে উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুলে নামিয়ে নিজে গাড়ি চালিয়ে পুরানা পল্টনের কর্মস্থলে যাচ্ছিলেন আবদুস সালাম। সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থলের ১০০ গজ আগে নাইটিংগ্যাল চাইনিজ রেস্তোরাঁর গলিতে তিন সন্ত্রাসী তার ওপর তিন থেকে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।" বুকে গুলিবিদ্ধ সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুস সালামকে কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছুদিন আগে ঝুট (কাটা কাপড়) ব্যবসায়ীদের একটি গ্র"পকে তিনি বাদ দিয়ে অপর একটি গ্র"পকে তিনি তার গার্মেন্টসে কাজ করার সুযোগ দেন। প্রতিপক্ষ গ্র"প ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।" এছাড়া বড় ভাই সুলতানুল আলমের সঙ্গেও সালামের ব্যবসায়িক বিরোধ ছিল জানিয়ে ওসি ফরিদ বলেন, "ওই বিরোধের জের ধরেও এই হত্যাকাণ্ড হতে পারে।" সুলতানুল আলম একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। পুলিশ কর্মকর্তা ফরিদ বলেন, "এই দুইটি ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।" এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি। বিজিএমইএ'র মহাসচিব এম ফসিউর রহমান এক বিবৃতিতে সালাম হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 'ইয়ক' গার্মেন্টস বিজিএমইএ'র সদস্যভুক্ত প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫৪২ ঘ.