২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বাসের চাকায় একজন পিষ্ট, আহত ২২

বগুনার আমতলী-পটুয়াখালী সড়কের মহিষকাটা এলাকায় শনিবার দুপুরে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের দোকানে উঠে গেলে চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন একজন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

বরগুনা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুনার আমতলী-পটুয়াখালী সড়কের মহিষকাটা এলাকায় শনিবার দুপুরে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের দোকানে উঠে গেলে চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন একজন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। নিহত ফোরকান মৃধা (২৮) আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের নয়া মৃধার ছেলে। আহতদের মধ্যে চারজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ১১ জনকে পটুয়াখালী সদর হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বরগুনা থেকে বরিশালগামী বাসটি এ কাণ্ড ঘটায় বলে পুলিশ জানিয়েছে। আমতলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা জানান, বরগুনা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী একটি বাস মহিষকাটা এলাকায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে পাশের দোকানে উঠে যায়। দাঁড়িয়ে থাকা বাসটি আমতলী থেকে বরিশাল যাচ্ছিল। তিনি জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান একজন। আহত হন আরও ২২ জন। এর মধ্যে গুরুতর জখম খালিদ ও শিল্পী নামে দুজনকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। ১৫ জনকে ভর্তি করা হয়েছে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পটুয়াখালী সদর হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান সোহেল রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.