২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার

নগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল হাকিম (৩৪) ও আব্দুর রাজ্জাক (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আব্দুল হাকিম (৩৪) ও আব্দুর রাজ্জাক (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন সেট, পুলিশের পোশাক, হ্যান্ডক্যাপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার পর গোয়েন্দা পুলিশের একটি দল বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে আব্দুল হাকিম ও আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। তারা পুলিশ পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রতারণা ও চাঁদাবাজি করছিল। হাকিম ও রাজ্জাকের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় বেশকিছু অভিযোগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, "গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল হাকিম আগে পুলিশে চাকরি করত। ২০০৬ সালে দুর্নীতির অভিযোগে তার চাকরি যায়।" জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের দুজনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/টিএইচ/১৬৩৩ ঘ.