ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে সাবেক মন্ত্রী খন্দকার মোশররফ হোসেনের স্ত্রী বেগম বিলকিস আখতার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার দুপুরে এনবিআরের উপ পরিচালক মো. মুহতাসিবুর রহমান খান ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা করেন।
শুনানি শেষে বিচারক মো. আজিজুল হক মামলাটি আমলে নিয়ে বিলকিস আখতারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, আসামি ১৯৯৬-৯৭ করবর্ষ থেকে ২০০৬-০৮ করবর্ষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ ২৪ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ১ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৯৮৯ টাকার কর ফাঁকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৯০৫ ঘ.
bdnews24