২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ের ১৬ কর্মকর্তা বদলি

প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ১৬ কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ১৬ কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে। বেসরকারিকরণ কমিশনের সচিব শওকত আকবর ও অর্থ বিভাগের উপ-সচিব শেখ আব্দুর রউফকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আমজাদ হোসেন খানকে অর্থ বিভাগে, বিএডিসি'র সচিব হিসেবে বদলির আদেশাধীন উপ-সচিব জামাল উদ্দিন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ে এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সচিব আখতার হুসেন ভূঞাকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ফজলুর রহমান ভূঞাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং বিটিএমসির সচিব হুমায়ুন কবিরকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। বেসরকারি ইপিজেড-এর বোর্ড অব গভর্নরস-এর নির্বাহী সেলের পরিচালক আখতার আলী সরকারকে বস্ত্র শিল্প করপোরেশনের (বিটিএমসি) সচিব, লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডিসিসি'র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মহিবুল হককে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) এবং শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শফিউল্লাহকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয় হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক (অর্থ) আবদুস সালামকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক শওকত নবীকে বেসরকারিকরণ কমিশনের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব মো. কামাল রেজাকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক, ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন উপ-সচিব এস এম ফিরোজ আলমকে ওয়ারপো'র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুল হাইকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৮৫১ ঘ.