২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সান্ত্বনা জলদাস নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে স্বামী ও তার বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সান্ত্বনা জলদাস নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে স্বামী ও তার বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শামসুল আলম খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গৃহবধূর স্বামী লালমোহন জলদাস ও তার বন্ধু নাজিম উদ্দিন। মামলার অপর দুই আসামি শুকলাল জলদাস ও দুলাল জলদাসকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিচার কাজ চলার সময় আসামি বিমল জলদাস মারা যাওয়ায় তাকে অব্যাহিত দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান চৌধুরী ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৯ সালের ১৯ অক্টোবর লালমোহন জলদাস তার স্ত্রী সান্ত্বনা জলদাসকে সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির বক্তারপাড়ার বাড়িতে কয়েকজন বন্ধুসহ ধর্ষণ করে হত্যা করে। পরে তার গলায় কাপড় পেচিয়ে পাখার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায়। ওই দিনই সান্ত্বনার মা কানন বালা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। ২০০০ সালের ২৮ ফ্রেবুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠন করা হয় ওই বছরের ৫ জুলাই। মজিবুর রহমান চৌধুরী জানান, ১১ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দুজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/১৬৩০ ঘ.