২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ডুলু মারা গেছেন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুদুল হক ডুলু মস্তিষ্কে রক্তক্ষরণে বৃহস্পতিবার ভোরে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

রাজশাহী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুদুল হক ডুলু মস্তিষ্কে রক্তক্ষরণে বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুর সময় ডুলু স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তিনি রাজশাহীর উপশহরের মরহুম হাসমত আলীর চতুর্থ ছেলে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন ডুলু। সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়া, দলের কার্যক্রমে অনুপস্থিতিসহ নানা অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি গত ২২ আগস্ট তাকে দল থেকে বহিষ্কার করে। মাসুদুল হক ডুলুর ঘনিষ্ট বন্ধু সাব্বির রহমান মতি ও আত্মীয় শফিকুল ইসলাম রতন জানান, ডায়াবেটিসে আক্রান্ত মাসুদুল হক ডুলু ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ভোর সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। শফিকুল ইসলাম রতন জানান, "আজ (বৃহস্পতিবার) আছরের নামাজের পর রাজশাহীর সাহেব বাজার বড় মসজিদে জানাজা শেষে হেতেম খাঁ কবরস্থানে ডুলুকে দাফন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫৫৭ ঘ.