২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিকভাবে ছেলেরা এগিয়ে

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সার্বিক ফলাফলে ছেলেরা মেয়েদের চেয়ে ভালো করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সার্বিক ফলাফলে ছেলেরা মেয়েদের চেয়ে ভালো করেছে। তবে শতকরা হিসাবে ছেলেরা এগিয়ে থাকলেও পার্থক্য সামান্যই। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য- এ বিভাগ ভিত্তিক ফলাফলে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে। সাতটি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ২ লাখ ৬৪ হাজার ৭৫২ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৯২ জন। উত্তীর্ণের হার ৭৫ দশমিক ১৬ শতাংশ। বিপরীতে পরীক্ষায় অংশ নেওয়া ২ লাখ ৩১ হাজার ৩৮৭ জন মেয়ের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৯০ জন। মেয়েদের ক্ষেত্রে উত্তীর্ণের হার ৭৪ দশমিক ৫০ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে ছেলেরা। এবার জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। এর ১১ হাজার ৭১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে, যা মোট উত্তীর্ণ ছাত্রদের ৪ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্ত মেয়েদের সংখ্যা ৮ হাজার ৩৭ অর্থাৎ মোট উত্তীর্ণ ছাত্রীদের ৩ দশমিক ৪৭ শতাংশ। দেশের সাতটি শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায় বিজ্ঞান ও মানবিকে উত্তীর্ণের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। বিজ্ঞান শাখায় সাত বোর্ডে ছেলেদের গড় উত্তীর্ণের হার ৭৫ দশমিক ১৪ শতাংশ এবং মানবিকে ৬৭ দশমিক ৯৬ শতাংশ। বিজ্ঞান শাখায় মেয়েদের গড় উত্তীর্ণের হার ৭৭ দশমিক ৭৯ শতাংশ, মানবিকে এই হার ৬৯ দশমিক ৭৯ শতাংশ। বাণিজ্য শাখায় মেয়েদের উত্তীর্ণের হার শতকরা ৮৫ দশমিক ০১। আর ছেলেদের ক্ষেত্রে এটি ৭১ দশমিক ৯০ শতাংশ। দেশের সাতটি শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ- ঢাকা বোর্ড: ঢাকা বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৩ হাজার ২৮৫ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৮২ দশমিক ৩১ শতাংশ। এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৮০হাজার ৪০২ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫ হাজার ৯৬৩ জন। অন্যদিকে ৬৯ হাজার ৩৭৯ জন মেয়ের মধ্যে ৫৭ হাজার ৩২২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে। ৮২ দশমিক ৪ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার হিসেবে ঢাকা বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ- ৫ প্রাপ্ত মোট ১ হাজার ৭০২ জনের মধ্যে ছেলের সংখ্যা ৬ হাজার ৮২ এবং মেয়ে ৪ হাজার ৬২০ জন। চট্টগ্রাম বোর্ড: চট্টগ্রাম বোর্ডে ৪০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৬৯৬ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৯৬ শতাংশ। এ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করা ২১ হাজার ৬৯৭ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৮৯০ জন। অন্যদিকে ১৯ হাজার ৫৫ জন মেয়ের মধ্যে ১২ হাজার ৮০৬ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৬৮ দশমিক ৬৩ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৬৭ দশমিক ২১ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার হিসেবেও চট্টগ্রাম বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ- ৫ প্রাপ্ত মোট ১ হাজার ২৭০ জনের মধ্যে ছেলের সংখ্যা ৬৫২ এবং ৬১৮ জন। রাজশাহী বোর্ড: রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৬ হাজার ৫৬৪ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ। এ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করা ৭২ হাজার ১৪৯ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৬৪৫ জন। অন্যদিকে ৬২ হাজার ২১৩ জন মেয়ের মধ্যে ৪৪ হাজার ৯১৯ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে মেয়েরা ছেলেতের চেয়ে এগিয়ে। ৭১ দশমিক ৫৮ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৭২ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার হিসেবে রাজশাহী বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩ হাজার ৩৩৯ জনের মধ্যে ছেলের সংখ্যা ২ হাজার ৭১ এবং মেয়ে ১ হাজার ৩২৮ জন। যশোর: যশোর বোর্ডে ৬৯ হাজার ৮৮০৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৪৭৮ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭২ দশমিক ২৪ শতাংশ। এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৩৮ হাজার ১৮৩ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৬৪৮ জন। অন্যদিকে ৩১ হাজার ৬৯৭ জন মেয়ের মধ্যে ২২ হাজার ৮৩০ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে। ৭২ দশমিক ৩ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৭২ দশমিক ২৪ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার হিসেবেও যশোর বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ- ৫ প্রাপ্ত মোট ১ হাজার ৭৬৪ জনের মধ্যে ছেলের সংখ্যা ১ হাজার ৮৭ এবং মেয়ে ৬৭৭ জন। সিলেট বোর্ড: এ বোর্ডে ১৯ হাজার ৩৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৮২ জন। উত্তীর্ণের হারের দিয়ে এ বোর্ডে সবক্ষেত্রেই ছেলেরা এগিয়ে। ছেলেদের উত্তীর্ণের হার ৭৩ দশমিক ৭১ এবং মেয়েদের ৬৮ দশমিক ৬৪। মোট ৪২৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছেলে ২৫৯ জন এবং মেয়ে ১৬৬ জন। বরিশাল: বরিশালে ৩১ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৭৫৮ জন, উত্তীর্ণের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ। এ বোর্ডে ছেলেদের উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৩৫ এবং মেয়েদের ৬৩ দশমিক১৩ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ৫৯১ জন। যার মধ্যে ৩৫১ জন ছেলে এবং ২৪০ জন মেয়ে। কুমিল্লা: কুমিল্লা বোর্ডে ৫০ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ৮১৯ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭৭ দশমিক ৩৩ শতাংশ। এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ২৬ হাজার ৪৪৫ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৮০৪ জন। অন্যদিকে ২৩ হাজার ৭৫৭ জন মেয়ের মধ্যে ১৮ হাজার ১৫ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৭৮ দশমিক৬৭ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৭৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার হিসেবেও কুমিল্লা বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ- ৫ প্রাপ্ত ৯৫৭ জনের মধ্যে ছেলের সংখ্যা ৫৬৯ এবং মেয়ে ৩৮৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০২৭ঘ.