২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি বোর্ডে ৮১ শতাংশ উত্তীর্ণ

কারিগরি শিক্ষা বোর্ডে অধীনে এ বছরের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষায় ৮১ দশমিক ২৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি শিক্ষা বোর্ডে অধীনে এ বছরের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষায় ৮১ দশমিক ২৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বুধবার কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবারের কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ১ হাজার ২৬৫টি প্রতিষ্ঠানের মোট ৫৭ হাজার ৬৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৫ হাজার ৭৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। কারিগরি বোর্ডে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ছাড়াও ডিপ্লোমা ইন কমার্স এবং এইচএসসি (ভোকেশনাল) বিভাগে শিক্ষা কার্যক্রম চালু আছে। এর মধ্যে ডিপ্লোমা ইন কমার্সে পাসের হার ৭৮ দশমিক ৫ এবং এইচএসসি ভোকেশনালে পাসের হার ৪৩ দশমিক ২৩। এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা)-এ ৫১ জন এবং ডিপ্লোমা ইন কমার্স-এ ১০ জন জিপিএ-৫ পেয়েছে। চলতি বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ; যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। নয় বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ১৯; যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৬৫৫ ঘ.