২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা পাঁচ বছরে সাত গুণ

গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর গত পাঁচ বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাত গুণেরও বেশি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর গত পাঁচ বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাত গুণেরও বেশি হয়েছে। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান দাবি করছেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধির কারণেই মেধাবী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বুধবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সাতটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ নয় বোর্ডের অধীনে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৪৫ জন। ২০০৪ সালে এ সংখ্যা ছিল ৩ হাজার ৪৭। ২০০৪ সাল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০০৫ সালে ৫ হাজার ৫৩৪ জন জিপিএ-৫ পায়। ২০০৬ সালে এ সংখ্যা ছিল ৯ হাজার ৮৬৪ জন, ২০০৭ সালে ১১ হাজার ১৪০ জন। গত বছর অর্থাৎ ২০০৭ সালের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এবার সাত বোর্ডে কেবল এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। গতবার এ সংখ্যা ছিল ১০ হাজার ১০৫ জন। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে নটরডেম কলেজ এবারও গতবারের মতো এগিয়ে। এ কলেজের ১ হাজার ১৮৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, "জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি থেকে প্রতীয়মান হয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।" তিনি আরও বলেন, "পরীক্ষায় শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যাও দিন দিন কমছে। ২০০২ সালে যেখানে ৩১ হাজার ৮৩৫ শিক্ষার্থী বহি