২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ

চলতি বছর এইচএসসি পরীক্ষায় প্রতি চার জনে তিন জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও হয়েছে প্রায় দ্বিগুণ। এইচএসসিতে এবার পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ; যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এইচএসসি পরীক্ষায় প্রতি চার জনে তিন জনই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও হয়েছে প্রায় দ্বিগুণ। এইচএসসিতে এবার পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ; যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। সাত সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা শিক্ষা ও কারিগরি বোর্ড মিলিয়ে নয় বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ১৯; যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। নয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৪৫ জন। গতবার এ সংখ্যা ছিল প্রায় অর্ধেক, ১১ হাজার ১৪০। চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। বুধবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল