২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ যুগ্ম-সচিব ও সমমর্যাদার পদে রদবদল

যুগ্ম-সচিব ও সমপর্যায়ের পাঁচটি পদে মঙ্গলবার রদবদল হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (যুগ্ম-সচিব) মো. সাহেদুজ্জামানকে শ্রম অধিদপ্তরের পরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আইয়ুবুর রহমান খানকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুগ্ম-সচিব ও সমপর্যায়ের পাঁচটি পদে মঙ্গলবার রদবদল হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (যুগ্ম-সচিব) মো. সাহেদুজ্জামানকে শ্রম অধিদপ্তরের পরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আইয়ুবুর রহমান খানকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন (সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট) প্রকল্পের পরিচালক এমএএন সিদ্দিককে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব ড. এএইচএম মোস্তাইন বিল্লাহকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ কামার মুনিরকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। তবে এ সময় তিনি জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের সদস্য হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৮৪৯ঘ.