ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়ররা শপথ নিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান হয়।
মেয়র হিসেবে শপথ নেন- তালুকদার আব্দুল খালেক (খুলনা), এএইচএম খায়রুজ্জামান লিটন (রাজশাহী), বদরউদ্দিন আহমদ কামরান (সিলেট) এবং শওকত হোসেন হিরণ (বরিশাল)।
তাদের শপথ পাঠ করান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
একই অনুষ্ঠানে ওই চার সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদেরও শপথ করানো হয়। তাদের শপথ করান স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
গত ৪ আগস্ট এ চার সিটি কর্পোরেশনে নির্বাচন হয়। ১৩ আগস্ট নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়। বিজয়ী চার মেয়র প্রার্থীদের সবাই আওয়ামী লীগের নেতা। তবে নতুন জারি করা আইনি বাধ্যবাধকতার কারণে দলীয় পদ ছেড়েই তারা মেয়র হিসেবে শপথ নিয়েছেন।
শপথ বাক্যে মেয়ররা সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
নিয়ম অনুযায়ী চার মেয়রই প্রতিমন্ত্রীর মর্যাদাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে দুই জন প্যারোলে মুক্তি নিয়ে শপথ নেন। এরা হলেন- সিলেটের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস এবং খুলনার ২৬ নম্বর ওয়ার্ডের গোলাম মওলা শানু।
এরা কারাবন্দি অবস্থায়ই নির্বাচনে বিজয়ী হন। কারাবন্দি অবস্থায় নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানও। তবে স
bdnews24