২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ ধরাকে কেন্দ্র করে সুনামগঞ্জে একজন খুন

সুনামগঞ্জের দোয়রাবাজার উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র সোমবার দুপুরে প্রতিপক্ষের সড়কির আঘাতে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের দোয়রাবাজার উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র সোমবার দুপুরে প্রতিপক্ষের সড়কির আঘাতে একজন নিহত হয়েছেন। নিহত বিল্লাল হোসন (২২) উপজেলার নরসিংহপুর ইউনিয়নের উত্তর নেরপছই গ্রামের আকরম আলীর ছেলে। তার ভাই নিয়াজ মিয়া জানান, দুপুর ২টার দিকে পাশ্ববর্তী হাওরে মাছ ধরতে যান নেরপছই গ্রামের মিনহাজ মিয়ার ছেলে মকবুল হোসেন ও বিল্লাল। মাছ ধরার এক পর্যায়ে দুজনের কথাকাটি কাটি হয়। এ সময় মকবুল সড়কি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান। স্থানীয়রা মকবুলকে (২৪) আটক করে পুলিশে দিয়েছে। দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৬ ঘ.