২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিক্যাল বোর্ড

সদ্য কারামুক্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সদ্য কারামুক্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড। ওবায়দুল কাদেরের আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মেডিক্যাল বোর্ড স্নায়বিক সমস্যার জন্য 'মেটাল ফ্রেন্ডলি এমআরআই' পরীক্ষা করা সম্ভব এমন দেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চার সদস্যের মেডিক্যাল বোর্ডের নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আনিসুল হক। এছাড়া বোর্ড ২১ আগস্টের গ্রেনেড হামলায় শরীরের বিদ্ধ স্পি