ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা, ঝিনাইদহ ও জামালপুরে তিন জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিক্ষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, বিমল চন্দ্র সরকার (৫৫) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার জালালপুর এলাকা থেকে তার মাথা বিহীন লাশ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফী সাংবাদিকদের জানান, আতাইকুলা থানার লক্ষীপুর স্কুলের সাবেক শিক্ষক বিমল চন্দ্র সরকার চরমপন্থীদের ভয়ে কিছুদিন আগে সদর উপজেলার জালালপুর গ্রামে এসে বাস করতে থাকেন। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুপুরে জালালপুর এলাকার একটি পুকুর থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি ইকবাল বলেন, "চরমপন্থীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।"
জামালপুর প্রতিনিধি জানান, মেলান্দহ পৌর এলাকার নয়ানগরে জবেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার সকালে ঘরের বেড়া কেটে ঘুমন্তবস্থায় তাকে জবাই করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল
bdnews24