ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেড ইউনিয়ন কার্যক্রমে নিষেধাজ্ঞা নয়টি শর্তে শিথিল করেছে সরকার। এর ফলে অনুমতি নিয়ে শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিবিএ নির্বাচনও এখন করা যাবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞা শিথিলের কথা জানানো হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির সময় ট্রেড ইউনিয়ন কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
একই সময় রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরবর্তী সময়ে প্রথমে রাজধানী এবং পরে সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
ট্রেড ইউনিয়ন কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য শ্রমিক সংগঠনগুলো দাবি জানিয়ে আসছিল।
রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, "বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর বিধান অনুযায়ী শিল্প কারখানা, বাণিজ্যক প্রতিষ্ঠান, বন্দর এবং কলকারখানায় ট্রেড ইউনিয়ন কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নয়টি শর্ত সাপেক্ষে শিথিল করেছে সরকার।"
প্রজ্ঞাপন প্রকাশের পর অবিলম্বে তা কার্যকর করার কথাও বলা হয়েছে।
শর্তগুলোর মধ্যে রয়েছে- দেশের সর্বত্র সীমিত আকারে ঘরোয়া পরিবেশে ট্রেড ইউনিয়ন কার্যক্রম করা যাবে এবং সংশ্লিষ্ট মহানগর পুলিশ কমিশনার বা ক্ষেত্র বিশেষে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে থেকে অনুমতি নিয়ে সিবিএ'র নির্বাচনও করা যাবে; কোনও সভা করার অন্তত ৪৮ ঘণ্টা আগে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে, সভায় সর্বোচ্চ ১০০ জন অংশ নিতে পারবে; ১০০ জনের বেশি হলে আগে অনুমতি নিয়ে সর্বোচ্চ ৫০০ জনের সভা করা যাবে।
শর্তের মধ্যে আরও রয়েছে- সভা ঘরোয়া পরিবেশে করতে হবে; উন্মুক্ত স্থানে সভা করা যাবে না; সভায় রাজনৈতিক কোনও বিষয়ে আলোচনা করা যাবে না; প্রচার মাধ্যমে সভা সরাসিরি স
bdnews24