২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের ওপর ক্ষিপ্ত শরিকরাও

জামায়াত ইসলামীর উপস্থিতিতে সৌদি রাষ্ট্রদূতের বাসায় আওয়ামী লীগের অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করেছে ১৪ দলের শরিক দলের নেতারা। তারা বলেছে, আওয়ামী লীগ ১৪ দলের সিদ্ধান্ত ভেঙেছে। কেউ কেউ এ ঘটনাকে 'দুঃখজনক' বলে মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত ইসলামীর উপস্থিতিতে সৌদি রাষ্ট্রদূতের বাসায় আওয়ামী লীগের অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করেছে ১৪ দলের শরিক দলের নেতারা। তারা বলেছে, আওয়ামী লীগ ১৪ দলের সিদ্ধান্ত ভেঙেছে। কেউ কেউ এ ঘটনাকে 'দুঃখজনক' বলে মন্তব্য করেছেন। ভবিষ্যতে যেন আওয়ামী লীগ জামায়াতের উপস্থিতিতে কোন ধর্মীয় অনুষ্ঠানেও অংশ না নেয় সে আশাও প্রকাশ করেছে তারা। গত শুক্রবার সৌদি রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় জামায়াত নেতাদের উপস্থিতিতে ইফতার পার্টিতে আওয়ামী লীগ অংশ নিলে সংবাদমাধ্যম ও মুক্তিযোদ্ধাদের সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপকে সামনে রেখে জিল্লুর রহমানের বাসায় রোববার দুপুরে আওয়ামী লীগের সঙ্গে ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি ও সাম্যবাদী দল (এমএল) আলাদা বৈঠক করে। ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে দলটির সভাপতি সভাপতি রাশেদ খান মেনন সেদিনের প্রসঙ্গ টেনে বলেন, "এ ধরনের ঘটনায় বিভ্রান্ত সৃষ্টি হোক আমরা তা চাই না। এ রকম ঘটনা অনাবশ্যক প্রশ্নের সৃষ্টি করে।" সকাল ১১ টা থেকে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান, বৈঠকে অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার, সবার আগে জাতীয় নির্বাচন এবং যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়ে দাবি তুলতে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি একমত। তিনি বলেন, "বর্তমান সরকার 'নিয়ন্ত্রিত অবস্থা' প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিভাবে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় এ বিষয়ে আমরা আলোচনা করেছি।" অপর এক প্রশ্নের জবাবে মেনন বলেন, "যুদ্ধাপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে।" যুদ্ধাপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে নাকি ধর্মীয়ভাবেও বর্জন করতে হবে- এ রকম প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, "আমরা ধর্মের কথা বলতে চাই না। কারণ ধর্মীয় মূল্যবোধে আঘাত করতে চাই না। তবে একটা কথা বলতে চাই- যুদ্ধাপরাধীদের সবক্ষেত্রে বয়কট করতে হবে।" বিভিন্ন দূতাবাসে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে চায়ের দাওয়াতের নামে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "দূতাবাসগুলোর উচিত আমাদের বাস্তবতা মেনে আলোচনা করা। দূতাবাসগুলোকে যদি তাদের দেশে রাজনৈতিক প্রতিবেদন দিতেই হয় তাহলে এভাবে প্রতিদিন মিটিং ডাকার দরকার নেই।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "যুদ্ধাপারাধীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান আগের মতোই রয়েছে। যুদ্ধাপরাধীদের যেন বিচার করা হয় এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় আওয়ামী লীগ সেটাই চায়।" বৈঠকে আওয়ামী লীগের পক্ষে অন্যান্যের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। ওয়ার্কার্স পার্টির পক্ষে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রন ও ফজলে হোসেন বাদশা। এদিকে, ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে গণতন্ত্রী পার্টির সঙ্গে বসে আওয়ামী লীগ। বৈঠক শেষে গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম সাংবাদিকদের জানান জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে তারা আওয়ামী লীগের সঙ্গে একমত হয়েছেন। তিনি বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন নির্বাচনে আমরা যাব না। নির্বাচন বানচালেরর চেষ্টা করা হলে ১৪ দল প্রতিহত করবে।" জামায়াতের সঙ্গে ইফতার পার্টিতে আওয়ামী লীগ নেতাদের অংশ গ্রহণের ঘটনাকে 'দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, "জামায়াতের বিষয়ে যে সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগ সেখানে গিয়ে তা ভঙ্গ করেছে।" পরে সাম্যবাদী দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়