২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীতে দুই পুলিশ প্রত্যাহার

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. আবু হানিফ মিয়া ও মো. মতিউর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 05:15 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. আবু হানিফ মিয়া ও মো. মতিউর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সামনে ভারতীয় শাড়ী পাচারকারী চার মহিলাকে মালামালসহ আটকের পর ওই দুই পুলিশ সদস্য তাদের ছেড়ে দেন। আটক করা মালামালের কোনো জব্দ তালিকাও তারা প্রস্তুত করেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাদের প্রত্যাহার করে অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরএমপি কমিশনার মুহম্মদ মাহবুব মহসিনের নির্দেশে দুই উপ পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযোগ প্রমাণিত হলে হানিফ ও মতিউরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৫৫ ঘ.