২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচিত নারী পাচার মামলায় ৪২ ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু

আলোচিত এক নারী পাচার প্রচেষ্টার মামলায় সরকারি কর্মচারীসহ ৪২ ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত এক নারী পাচার প্রচেষ্টার মামলায় সরকারি কর্মচারীসহ ৪২ ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লিখিত ৪২ জনের বিরুদ্ধে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩১ বাংলাদেশি নারীকে লেবাননে পাচারের চেষ্টার অভিযোগ রয়েছে। ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি হয়েছে। বিচারক শামসুল আলম আগামি ২৫ সেপ্টেম্বর আরও শুনানির জন্য দিন ধার্য করেন। ২০০৬ সালের ১৭ নভেম্বর ৩১ বাংলাদেশী তরুনীকে সন্দেহভাজন পাচারকারীরা দল বিমান বন্দরে জড়ো করে। তাদেরকে গালফ এয়ারের একটি ফাইটে লেবাননে পাঠানোর চেষ্টা করা হয়। অভিবাসন কর্তৃপরে সন্দেহ হওয়ায় ওই তরুনীদের আটক করা হলে তারা পাচার থেকে রা পায়। অভিবাসন পরিদর্শক কাজী বজলে মাওলা বাদি হয়ে বিমান বন্দর থানায় মামলা করেন। অভিযুক্তদের মধ্যে সরকারের জনশক্তি উন্নয়ন ব্যুরো, সিভিল এভিয়েশন, রিক্রুটিং এজেন্সীর লোকজনও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১২৩ঘ.