২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ

চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ রয়েছেন। এরা হলেন- আবুল কালাম (৪৫), মোশারফ (২৮) ও আলমগীর (৩০)। এদের বাড়ি কোথায় সেটা জানা যায়নি। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে ভোলা থেকে ঢাকাগামী এমভি গাজী-৪ নামের একটি লঞ্চ চাঁদপুরের পুরানবাজার এলাকায় একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয়। রায়চর মৎস্য সমবায় সমিতির ট্রলারটি চাঁদপুর থেকে ভোলার দিকে যাচ্ছিল। লঞ্চের ধাক্কায় ট্রলারে থাকা আট জেলে নদীতে পড়ে যায়। এদের মধ্যে আনোয়ার হোসেন (৩২), আব্দুল জলিল (৩০), আরশাদ (২৯), নুরুল ইসলাম (৪৭) ও সালাহউদ্দিন (৪০) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর তিন জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারের কাজ চলছে বলেও পুলিশ কর্মকর্তা মুসলিম জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০৯ ঘ.