২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অটোরিকশা-বাস সংঘর্ষে চারজন নিহত

ফেনী শহরের মহিপালের কাছে ট্রমা সেন্টারের সামনে মঙ্গলবার দুপুরে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ফেনী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনী শহরের মহিপালের কাছে ট্রমা সেন্টারের সামনে মঙ্গলবার দুপুরে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে দুইজন হলেন- রাজপুর ইউনিয়নের উত্তর ঘোষণা গ্রামের নুরুল আমিনের ছেলে মো. রিয়াদ (১৬) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে আহমদ উল্যাহ স্বপন (১৮)। অপর দুজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে নিজাম উদ্দিন (২৮), কামরুন্নাহার (২৩), মোজাম্মেল হোসেন (২০), দিপু (১৮), রনি (১৬) ও অহিদুর রহমানকে (৩৩) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদেব নাথ জানান, দুপুর ১২টার দিকে মহিপালের কাছে ট্রমা সেন্টারের সামনে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার (ফেনী-খ-১১০০৩) সঙ্গে নোয়াখালী এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগামী বাসের (ঢাকা মেট্রো-জ-০৪-০৯৮৯) এবং কয়েকটি রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা হরিদেব জানান, হতাহতরা অটোরিকশা ও রিকশার যাত্রী। নিহতের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪৭ ঘ.