ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজুলল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশনের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এটি দাখিল করেন।
অভিযোগপত্রে ফজলুল হকের বিরুদ্ধে পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের আবেদন জানানো হয়েছে। তবে ফজলুল হককে পলাতক দেখানো হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদ ইব্রাহীম।
দুর্নীতি দমন কমিশন এ মামলায় ৩৮ জনকে সাক্ষী করেছে।
বিচারপতি ফজলুল হক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। দুর্নীতির অভিযোগ থেকে পার পেতে স
bdnews24