ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষক, নাট্যকার ও কবি জিয়া হায়দার ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৭২ বছর।
জিয়া হায়দারের ছোট ভাই কবি জাহিদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল পৌনে আটটায় ভাইয়ার মৃত্যু হয়। পাবনা শহরের আরিফপুরে গোরস্তানে আজই (মঙ্গলবার) তাকে সমাহিত করা হবে।"
জিয়া হায়দারের মৃত্যুর সময় তার শয্যার পাশে ভাই রশীদ হায়দার, জাহিদ হায়দারসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
জিয়া হায়দারের মরদেহ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও বিভিন্ন নাট্য সংগঠনের নেতা-কর্মী ও সংস্কৃতি কর্মীরা ফুল দিয়ে প্রয়াত নাট্যকারকে শ্রদ্ধা জানান।
পরে জিয়া হায়দারের এক সময়ের কর্মস্থল বাংলা একাডেমীতে তার মরদেহ আনা হয়। সেখানেও একাডেমীর মহাপরিচালক, কর্মকর্তা-কর্মচারীসহ নাট্যকার, সাহিত্যিকরা তাকে শ্রদ্ধা জানান।
এরপরেই জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
জাহিদ হায়দার জানান, জানাজার নামাজের পর মরহুমের কফিন মিরপুরে ভাই রশীদ হায়দারের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে আত্মীয় স্বজনের শ্রদ্ধা জানানো শেষে সড়ক পথে পাবনায় নেওয়া হবে।
তিনি বলেন, "বড় ভাই ছিল আমাদের ছায়ার মতো। তার মৃত্যু আমাদেরকে শূন্য করে দিয়েছে।"
গত মঙ্গলবার জিয়া হায়দারকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
গত মে মাসে ক্যান্সার ধরা পড়লে জিয়া হায়দারকে ভারতের টাটা ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
জিয়া হায়দারের জন্ম পাবনা জেলার দোয়ারপাড়ায়। ১৯৩৬ সালে তিনি জন্মগ্রহণ করেন। সাত ভাই ও সাত বোনের মধ্যে তিনি সবার বড়।
তার অন্য ভাইদের মধ্যে রশীদ হায়দার, মাকিদ হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আদিব হায়দার ও আরিফ হায়দার- সবাই সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত।
স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিয়া হায়দারের। নাগরিক নাট্য স
bdnews24