২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মানাবাধিকার কমিশন প্রতিষ্ঠা

সরকার জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। কমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর হেয়ার রোডে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৭ সালের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুযায়ী সরকার সোমবার এ কমিশন প্রতিষ্ঠা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। কমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর হেয়ার রোডে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৭ সালের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুযায়ী সরকার সোমবার এ কমিশন প্রতিষ্ঠা করেছে। অধ্যাদেশ অনুযায়ী, তিন সদস্যের এ কমিশনে একজন চেয়ারম্যান ও দুজন সদস্য থাকবেন। ছয় সদস্যের একটি বাছাই কমিটির সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেবেন। তবে এক্ষেত্রে ৫০ বছরের কম ও ৭২ বছরের বেশি বয়সের কেউ যোগ্য বিবেচিত হবেন না। চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ হবে তিন বছর। একই ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য পদে দু' মেয়াদের বেশি নিয়োগ পাবেন না। যে কোনো রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠানে মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা সম্পর্কিত যে কোনো আবেদনের তদন্ত করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন। কারাগার বা সংশোধনীকেন্দ্র পরিদর্শন করে কমিশন মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারকে সুপারিশ করবে। এছাড়া কমিশন মানবাধিকার সংরক্ষণের জন্য সংবিধান বা আইন পর্যালোচনা করবে, মানবাধিবার প্রতিষ্ঠার পথে বিভিন্ন বাধা চি‎ি‎হ্নত করে প্রতিকারের জন্য সরকারের কাছে সুপরিশ করবে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের অনুসমর্থন বা তাতে স্বাক্ষর প্রদানে সরকারকে পরামর্শ দেবে। তবে আদালতে বিচারাধীন কোনো মামলা, ন্যায়পাল আইন অনুযায়ী ন্যায়পাল কর্তৃক বিবেচ্য কোনো বিষয়, সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত কোনো বিষয় মানবাধিকার কমিশন তদন্ত বা বিবেচনা করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০৩৯ ঘ.