ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। সে হিসাবে পবিত্র 'লাইলাতুল কদর' উদযাপিত হবে ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে।
রোববার বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা না যাওয়ায় সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, চাঁদ দেখা কমিটির সভায় ১৪২৯ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এর প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১০৫১ঘ.
bdnews24