ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে পদ্মা, যমুনা, তিস্তাসহ বিভিন্ন ছোট-বড় নদীর পানি বাড়ায় জামালপুর, ফরিদপুর ও নীলফামারী জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব জেলায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
জামালপুরে দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট রেল লাইনের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় রোববার থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাস্তা পানিতে ডুবে যাওয়ার কারণে ফরিদপুর ও নীলফামারী জেলার বিভিন্ন সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, টানা বর্ষনে জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বেড়ে রোববার সন্ধ্যায় বিপদ সীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জামালপুর রেল স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক জানান, দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট রেল লাইনের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় রোববার এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন জানান, ব্রহ্মপুত্র ও শাখা নদীগুলোর পানিও বাড়ছে।
জেলা কৃষি স
bdnews24