২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি শুরু

সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি রোববার থেকে শুরু হচ্ছে। শরৎকালীন ছুটি, ঈদ ও দুর্গাপূজার মোট ৪২ দিন ছুটি শেষে ১২ অক্টোবর খুলবে দেশের সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি রোববার থেকে শুরু হচ্ছে। শরৎকালীন ছুটি, ঈদ ও দুর্গাপূজার মোট ৪২ দিন ছুটি শেষে ১২ অক্টোবর খুলবে দেশের সর্বোচ্চ আদালত। অবকাশকালীন এই সময়ে হাইকোর্ট বিভাগে পর্যায়ক্রমে ১২ টি বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবে। ১২ টি বেঞ্চের বিচারকাজের সময়সূচি আপিল বিভাগে জরুরি মামলার শুনানি গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি জয়নুল আবেদীনকে। বিচারপতি জয়নুল আবেদীন আপিল বিভাগের চেম্বার আদালতে ১, ৮ ও ১৫ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর এ চারদিন সকাল সাড়ে ১০ টা থেকে জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তি করবেন। হাইকোর্ট বিভাগে ৩১ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় ছয়টি অবকাশকালীন বেঞ্চ বিচারকাজ করবে। বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি আফজাল হোসেন আহমদের বেঞ্চ সপ্তাহে রোববার থেকে বুধবার চারদিন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জরুরি নতুন ও পুরাতন দেওয়ানি মামলা শুনানি করবে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ রোববার থেকে বুধবার সপ্তাহে চারদিন সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জরুরি নতুন ও পুরনো রিট আবেদন শুনানি নিষ্পত্তি করবে। বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি ফরিদ আহাম্মদের বেঞ্চ সপ্তাহে দু'দিন রোববার ও সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত জামিন ও মামলা বাতিলের আবেদনসহ ফৌজদারি মামলা শুনানি করবে। বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি এসএম এমদাদুল হকের বেঞ্চ রোববার থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচদিন সাড়ে ১০ টা থেকে দেড়টা পর্যন্ত পুরনো জরুরি রিট মামলা শুনানি করবে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিমের বেঞ্চ তিনদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত জামিন ও মামলা বাতিলের আবেদনসহ ফৌজদারি মামলার বিচার করবে। বিচারপতি শহীদুল ইসলামের একক বেঞ্চ তিনদিন রোববার থেকে মঙ্গলবার এগারটা থেকে একটা পর্যন্ত নতুন ও পুরনো দেওয়ানি মামলার শুনানি করবে। হাইকোর্ট বিভাগে ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় অন্য ছয়টি অবকাশকালীন বেঞ্চ বিচারকাজ করবে। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চ সপ্তাহে রোববার থেকে মঙ্গলবার সপ্তাহে তিনদিন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জরুরি রিট মামলা শুনানি করবে। বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ রোববার থেকে বুধবার সপ্তাহে চারদিন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জরুরি নতুন ও পুরনো রিট আবেদন শুনানি নিষ্পত্তি করবে। বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ সপ্তাহে দু'দিন সোমবার ও মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জামিন ও মামলা বাতিলের আবেদনসহ ফৌজদারি মামলা শুনানি করবে। বিচারপতি একেএম ফজলুর রহমান ও বিচারপতি শেখ আবদুল আওয়ালের বেঞ্চ সপ্তাহে দু'দিন সোমবার ও বুধবার ১১ টা থেকে দেড়টা পর্যন্ত জামিন ও মামলা বাতিলের আবেদনসহ ফৌজদারি মামলা শুনানি করবে। বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আবদুল হাফিজের বেঞ্চ দু'দিন সোমবার ও বুধবার সকাল এগারটা থেকে দেড়টা পর্যন্ত নতুন ও পুরনো জরুরি দেওয়ানি মামলার বিচার করবে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর একক বেঞ্চ সপ্তাহে দু'দিন রোববার ও বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নতুন ও পুরনো দেওয়ানি মামলার শুনানি করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৪৯ঘ.