২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনকে গুলি করে হত্যা

রাজধানীতে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী ও এক ট্যাক্সিক্যাব চালক নিহত হয়েছেন। রাজধানীর সবুজবাগে শুক্রবার ভোররাতে ব্যবসায়ী জসিমউদ্দিন (৪২) এবং একই দিন দুপুরে কাফরুলে ট্যাক্সিক্যাব চালক রাকীব হোসেন আবু (২৮) সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 05:19 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী ও এক ট্যাক্সিক্যাব চালক নিহত হয়েছেন। রাজধানীর সবুজবাগে শুক্রবার ভোররাতে ব্যবসায়ী জসিমউদ্দিন (৪২) এবং একই দিন দুপুরে কাফরুলে ট্যাক্সিক্যাব চালক রাকীব হোসেন আবু (২৮) সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্যাক্সিক্যাব চালক রাকীব শুক্রবার দুপুর আড়াইটার দিকে পূর্ব কাজীপাড়ায় তার বাবার চায়ের দোকানে বসে ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এলাকাবাসী রাকীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকীবের ভাগ্নে মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী পূর্বশত্র"তার জের ধরে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় রাকীবের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে সবুজবাগ থানার উপ-পরিদর্শক রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মায়াকাননের বাসার সামনে শুক্রবার ভোররাতে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত সন্ত্রাসীরা গার্মেন্টস ব্যবসায়ী জসিমউদ্দিনকে গুলি করে পালিয়ে যায়। তার মাথাসহ দেহের বিভিন্ন স্থানে কমপক্ষে চারটি গুলি লাগে। পাড়ার নিরাপত্তা প্রহরীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হত্যার কারণ ধারণা করা যাচ্ছে না বলে নিহতের চাচাতো ভাই মাসুদ আলম জানান। নিহত ব্যবসায়ী জসিমউদ্দিনের বড় ভাই শরীফউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। উপ-পরিদর্শক রওশন আরা জানান, জসিমউদ্দিন একসময় একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। পরে অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩১৪ঘ.