২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপিং মলের উদ্বোধন করলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দৌজা চৌধুরী

মগবাজারে পৈত্রিক জমির ওপর নির্মিত একটি শপিং মলের উদ্বোধন করলেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 05:01 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজারে পৈত্রিক জমির ওপর নির্মিত একটি শপিং মলের উদ্বোধন করলেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী। শুক্রবার বিকালে উদ্বোধনের পর থেকে ২০৮ টি দোকানের চার তলা এ শপিংমলে শুরু হয় ঈদ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বিপনী বিতানটির দোকান মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল ও আবদুল ওয়াদুদ। 'বিল্ডিং টেকনোলজি আইডিয়াস-বিটিআই' নির্মিত গ্র্যান্ড প্লাজা নামে এ বিপনী বিতানের ওপর রয়েছে বহুতল অ্যাপার্টমেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৫৪ঘ.