২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবকুণ্ড জলপ্রপাতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতে শুক্রবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র আল ফাতেহ্ মোহাম্মদ শাহী (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

মৌলভীবাজার, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতে শুক্রবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র আল ফাতেহ্ মোহাম্মদ শাহী (২৪)। আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহী ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। রাত ৮টায় বড়লেখা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহীকে উদ্ধার করা যায়নি। দুপুর ৩টা থেকে স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরীরা উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে রাত আসার পর ৭টার দিকে উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়। জাহাঙ্গীর জানান, স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের ছয়জন ছাত্র শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মাধবকুণ্ড জলপ্রপাতে বনভোজনে আসেন। আড়াইটার দিকে শাহীসহ তার সহপাঠিরা সাঁতার কাটতে জলপ্রপাতে নামেন। এক পর্যায়ে শাহী ঝর্ণাধারায় প্রায় ৩০-৩৫ ফুট গভীরে তলিয়ে যান। অনেক খোঁজাখুজির পরও সহপাঠিরা তার সন্ধান পাননি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা চালানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.