হবিগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকার কিবরিয়া চত্বরে শুক্রবার ভোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন - ঢাকার মধুবাগ এলাকার আবেদ মিয়া (৫০) ও নারায়ণগঞ্জের মিজমিজি এলাকার মনোয়ারা বেগম (৩০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, "ভোরে কিবরিয়া চত্বরে সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।"
উভয় গাড়ির চালক পলাতক।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24