ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডিতে বুধবার শাহীন নামে এক যুবক সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহীনের বাড়ি ঢাকার দোহারে। তিনি লালবাগ থানা ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদ্য কারামুক্ত সালমান এফ রহমানকে দেখতে শাহীন রাতে ধানমন্ডি ১ নম্বর সড়কে যান। বেল টাওয়ারের সামনে পৌঁছানোমাত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে আতিকুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/জেকে/০০১১ ঘ.
bdnews24