সাতক্ষীরা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনসিডিল রাখার দায়ে দুই যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাতক্ষীরার বিশেষ আদালতের বিচারক মাহাবুবুল আলম বুধবার এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার কাথন্দা গ্রামের কয়ারপাড়া এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আব্দুস ছবুর (৩০) এবং একই গ্রামের হযরত আলীর ছেলে বাবু মিয়া (২৮)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ জুন সকালে সদর উপজেলার দাঁতভাঙ্গা বিল থেকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা ৪৫০ বোতল ফেনসিডিলসহ সবুর ও বাবুকে আটক করে।
এ ব্যাপারে ওইদিনই সদর থানায় একটি মামলা হয়। ২০০৬ সালের ৩০ জুলাই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০১ ঘ.
bdnews24