২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে 'ভূমির কুতুবের' ১৩ বছর কারাদণ্ড

ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 'ভূমির কুতুব' নামে পরিচিত ভূমি মন্ত্রণালয়ের সাঁটলিপিকার কুতুবউদ্দীন আহম্মেদকে ১৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় দেন। রায়ে অবৈধভাবে সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সম্পত্তির তথ্য গোপন করায় তিন বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 10:09 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 'ভূমির কুতুব' নামে পরিচিত ভূমি মন্ত্রণালয়ের সাঁটলিপিকার কুতুবউদ্দীন আহম্মেদকে ১৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় দেন। রায়ে অবৈধভাবে সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সম্পত্তির তথ্য গোপন করায় তিন বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অবৈধ উপায়ে অর্জিত কুতুবউদ্দীনের এক কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়, উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে। অর্থাৎ কুতুবউদ্দিনকে মোট ১০ বছরের কারাভোগ করতে হবে। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহফুজা খাতুন গত ১৩ জানুয়ারি রমনা থানায় এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, কুতুবউদ্দীন অবৈধভাবে এক কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন এবং কমিশনে দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে এই সম্পদের তথ্য গোপন করেছেন। কুতুবউদ্দীন বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জেকে/জিএনএ/১৬০০ ঘ.