২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সম্মেলন শেষ

'জীবনের মুলধারায় চাই সব মানুষের জন্য সমান সুযোগ' স্লোগানে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন বুধবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

সাভার, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জীবনের মুলধারায় চাই সব মানুষের জন্য সমান সুযোগ' স্লোগানে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন বুধবার শেষ হয়েছে। সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত ওই সম্মেলনে অ্যাসিডদগ্ধ, তাদের পরিবারের সদস্য, এনজিও ও গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শতাধিত লোক অংশ নেয়। সম্মেলনে অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধ, অ্যাসিডদগ্ধদের চিকিৎসা, সামাজিক পুনর্বাসনসহ নানা বিষয়ে আলোচনা হয়। অ্যাসিড সন্ত্রাসের শিকার ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা এবং তাদের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বুধবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অ্যাসিড সারভাইভাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, "স