২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ জবলকে তিন সহযোগীসহ জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 09:06 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ জবলকে তিন সহযোগীসহ জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে সাতকানিয়ার কেরানী হাট মুজিব মার্কেটের তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল ওয়াদুদ। পুলিশ ঘটনাস্থল থেকে দুই প্যাকেট তাস ও সাত হাজার টাকাও উদ্ধার করে। গ্রেপ্তারকৃত অন্য তিন জন হলেন- ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুর রহিম, সাতকানিয়া টেক্সি মালিক সমিতির সভাপতি আহমদ কবীর ও মেহেদী হাছান। পুলিশ কর্মকর্তা আবদুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুজিব মার্কেটের তৃতীয় তলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গীদের নিয়ে জুয়ার আসর বসিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জুয়ার আসর থেকে টাকা ও তাসের প্যাকেটসহ চেয়ারম্যান ও তার সহযোগীদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/১৪৫৭ ঘ.