ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'লাইগা গেছে' মো. শাহজালালের। কুমিল্লার নন্দীর চর গ্রামের শাহজালাল এখন হঠাৎ করেই বড়লোক। তার মত সাধারণ কৃষক ও সব্জী বিক্রেতার জন্য বিশ লাখ টাকার মালিকানাই তো বড়লোকির চাবি।
কিডনি ফাউন্ডেশন লটারি ২০০৮-এর প্রথম পুরস্কার জিতেছেন দাউদকান্দির বাসিন্দা মো. শাহজালাল। এই টাকা দিয়ে তার কৃষি কাজের পরিধি আরো বাড়াতে চান তিনি।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে কিডনি ফাউন্ডেশনে পুরস্কারের টাকা হাতে পেয়ে নিজের এই ভাবনার কথা জানালেন উচ্ছ্বসিত মো. শাহজালাল।
কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদের সভাপতিত্বে শিশু বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এবং মিডিয়া ব্যক্তিত্ব আলী যাকের উপস্থিত থেকে বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন।
লটারির প্রথম পুরস্কার জেতার খবর একটু দেরিতেই জেনেছেন নিরক্ষর শাহজালাল। শখের বশে কৃষি ব্যাংক থেকে দুইটি টিকেট কিনেছিলেন। তবে ড্রয়ের ফল ছাপা হওয়া খবরের কাগজটি যত
bdnews24