২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সংঘর্ষে কার্গো জাহাজ ডুবে একজন নিহত, নিখোঁজ ৩

জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে সোমবার বিকালে দুটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষে নদীতে পড়ে একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চাঁদপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে সোমবার বিকালে দুটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষে নদীতে পড়ে একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। মঙ্গলবার নিহতের লাশ করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর (৪০)। তিনি এমভি বিউটি অব ফেরদৌস নামের পাথরবাহী কার্গোর শ্রমিক ছিলেন। নিখোঁজ তিনজন হলেন- জসিম (৩০), সোলেমান (৩৫), শাহ আলম (৩৩)। এরাও এমভি ফেরদৌসের শ্রমিক। মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সহিদ উল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে মোহনপুর লঞ্চ টার্মিনাল থেকে একশ' গজ দক্ষিণ-পশ্চিমে দুইটি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে চিনিবাহী এমভি ভেনাসের সঙ্গে সংঘর্ষে এমভি ফেরদৌস ডুবে গেছে। জাহাজটি ছাতক থেকে পাথর নিয়ে ভোলা যাচ্ছিল। জাহাজটি এখনও উদ্ধার করা যায়নি। সংঘর্ষের সময় এমভি বিউটি অব ফেরদৌসে থাকা আট শ্রমিকের মধ্যে চারজন নদীতে পড়ে নিখোঁজ হন। তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের মধ্যে মঙ্গলবার বিকেলে পুলিশ জাহাঙ্গীরের লাশ উদ্ধার করেছে। তবে অপর নিখোঁজ শ্রমিকদের সন্ধান এখনো পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/