খুলনা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে।
সকাল ১০টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হেলিকপ্টারে করে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে পৌঁছান। স্টেডিয়াম থেকে তারা সরাসরি খুলনা সার্কিট হাউসে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১২০
bdnews24