২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কাবাডি খেলা নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ সদর উপজেলার যাদুরিয়া মনুরিয়া গ্রামে কাবাডি খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত আরিফুল ইসলাম মনুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঝিনাইদহ, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলার যাদুরিয়া মনুরিয়া গ্রামে কাবাডি খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত আরিফুল ইসলাম মনুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। আহত ছয়জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাবাড়ি খেলা নিয়ে প্রথমে দু' দলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.