২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে লাদুমনি চাকমা হত্যার বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন

খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলায় লাদুমনি চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির বাঘাইছড়ি উপজেলায় লাদুমনি চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। অপরাজেয় বাংলার পাদদেশে বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধনটি করা হয়। বাঘাইছড়িতে বসতি স্থাপনকারী বাঙালিরা লাদুমনিকে হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইছড়ির আটটি গ্রামে গত ২০ এপ্রিল বসতিস্থাপনকারী বাঙালিরা পাহাড়িদের ওপর হামলা চালায়। ঘটনাটি তদন্তে চলতি মাসের শুরুতে সিএইচটি কমিশন বাঘাইছড়িতে স্থানীয়দের সাক্ষাৎকার নেয়। কমিশনের কাছে সাক্ষ্য দানকারীদের মধ্যে লাদুমনিও ছিলেন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কমিশনের সাক্ষ্য দেওয়ায় বাঙালিদের কাছে চি‎িহ্নত হন লাদুমনি চাকমা। ১৯ আগস্ট জহর আলী ও নূর আলমের নেতৃত্বে বসতি স্থাপনকারীরা তাকে খুন করে। এ সময় লাদুমনির স্ত্রী বাঁচাতে এলে তিনিও হামলায় গুরুতর আহত হন। সংবাদ বিজ্ঞপ্তিতে, পার্বত্য শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন, বাঙালিদেরকে সমতলে পুনর্বাসন, পাহাড় থেকে সব অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সব গণহত্যা ও পাহাড়িদের ওপর সা