ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে শনিবার আরও ৩৫টি উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দেওয়া হয়েছে।
এদের মধ্যে ১৫ জন সিনিয়র সহকারী সচিব বা সিনিয়র সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় ইউএনও করা হয়েছে। বাকি ২০ ইউএনওকে অন্য উপজেলায় বদলি করা হয়েছে।
এ নিয়ে ৪৮০টি ইউএনও পদের মধ্যে গত তিন দিনে ২০৩টিতে রদবদল আনা হলো। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
নতুন নিয়োগ পাওয়া ইউএনওদের মধ্যে ওএসডি সিনিয়র সহকারী সচিব জাহিদুল ইসলাম ভূইয়াকে বরিশালের গৌরনদীতে, ওএসডি সিনিয়র সহকারী সচিব রেজওয়ানুর রহমানকে কুমিল্লার বুড়িচংয়ে, চাঁদপুরের সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ বদরুল হককে বরিশালের মুলাদিতে, সিলেটের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ ফারুক আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, ওএসডি সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসানকে বরিশালের আগৈলঝরায়, ঝিনাইদহের সিনিয়র সহকারী কমিশনার মিনা মাসুদউজ্জামানকে মাগুড়া শ্রীপুরে, সাভার বিপিএটিসির উপ-পরিচালক মো. কায়েসুজ্জামানকে পটুয়াখালী সদরে, ঢাকা সিটি করপোরেশনের এস্টেট অফিসার খলিল আহমেদকে সাতক্ষীরার কলারোয়ায়, বিসিএস প্রশাসন অ্যাকাডেমীর উপ-পরিচালক রথীন্দ্র নাথ দত্তকে বরিশালের উজিরপুরে, সুনামগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুর রহমান হাবিবকে সিরাজগঞ্জের তারাশে, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মতিয়ার রহমানকে সিলেট সদরে, বগুড়ার সিনিয়র সহকারী কমিশনার এস এম ফেরদৌসকে নওগাঁর মহাদেবপুরে, বিসিএস প্রশাসন অ্যাকাডেমীর প্রোগ্রামার কাজী আনোয়ার হোসেনকে রাজশাহীর পুঠিয়ায়, সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিহির কান্তি রাউতকে দিনাজপুরের নবাবগঞ্জে, ওএসডি সিনিয়র সহকারী সচিব মো. আবদুল আউয়ালকে চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও করা হয়েছে।
বদলি হওয়া ইউএনওদের মধ্যে বরিশাল মুলাদির মো. মেহেদী হাসানকে পটুয়াখালীর দশমিনায়, সিরাজগঞ্জ চৌহালীর একেএম নুরুন্নবী কবিরকে রাজবাড়ি সদর, গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার বেগম নাসরিন জাহানকে ময়মনসিংহের মুক্তাগাছা, সিরাজগঞ্জের তারাসের খন্দকার অলিউর রহমানকে ফরিদপুরের সদরপুর, কুমিল্লার বুড়িচংয়ের আবু আহমেদ সিদ্দিককে কক্সবাজারের উখিয়া, কুমিল্লা সদরের এ কে এম সোহেলকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি, চাঁদপুরের মতলবের এ কে এম বেঞ্জামিন রিয়াজিকে টাঙ্গাইলের মধুপুর, রাঙ্গামাটির কাপ্তাইয়ের সফিউল আরিফকে চট্টগ্রামের পটিয়ায়, টাঙ্গাইল মধুপুরের এ এম পারভেজ রহিমকে বরগুনার বেতাগী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খান রেজাউন নবীকে সাতক্ষীরা তালা, বাগেরহাটের মোড়েলগঞ্জের কৃষ্ণ কান্ত বিশ্বাসকে কুড়িগ্রামের রাজিবপুুরে, নোয়াখালীর কোম্পানিগঞ্জের মনির হোসেন খানকে বাগেরহাটের মোড়েলগঞ্জে বদলি করা হয়েছে।
নেত্রকোনার বারহাট্টার ইউএনও মোকাম্মেল হককে মৌলভীবাজার সদরে, ফরিদপুরের বোয়ালমারীর অরুণ চন্দ্র মহত্তমকে ঝিনাইদহের কোটচাঁদপুরে, জামালপুরের দেওয়ানগঞ্জের খালিদ পারভেজ খানকে ফরিদপুরের আলফাডাঙ্গায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাবিরুল ইসলামকে সিলেটের জৈন্তাপুরে, কিশোরগঞ্জের বাজিতপুরের শফিকুর রেজা বিশ্বাসকে নোয়াখালীর সোনাইমুড়িতে, গাইবান্ধার ফুলছড়ির হাবিবুর রহমানকে পাবনা সদর, কুড়িগ্রামের রাজিবপুরের দেওয়ান শাহরিয়ার ফিরোজকে রাজশাহীর বাঘায়, ভোলার দৌলতখানের ফয়েজ আহমেদকে মুন্সীগঞ্জ সদরে বদলি করা হয়েছে।
এছাড়া এর আগে প্রত্যাহার হওয়া চারজন ইউএনওকে চারটি উপজেলার চার্জ অফিসার হিসেবে নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এরা হলেন- ঝিনাইদহের মহেশপুরের আবি আবদুল্লাহ, মাদারিপুরের শিবচরের জাহিদুল ইসলাম, টাঙ্গাইলের ধনবাড়ির রকিবুল হাসান এবং সুনামগঞ্জের সাল্লার জহিরুল ইসলাম।
গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের ৩৮টি পদে রদবদলের মধ্য দিয়ে সরকার মাঠ প্রশাসন নতুনভাবে সাজানোর কাজ শুরু করে। ওইদিনই ১৪১ জন ইউএনওকে বদলি করা হয়। শুক্রবার বদলি করা হয় আরও দুজন জেলা প্রশাসক ও ২৭ জন ইউএনওকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24