ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর এমিরিটাস ড. সৈয়দ জহির হায়দার শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজধানীর লালমাটিয়া ইস্টার্ন হাসপাতালে তার মৃত্যু হয়।
অধ্যাপক জহির হায়দারের বয়স হয়েছিল ৮২ বছর।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যু সংবাদ জানিয়ে বলা হয়, শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রসায়ন বিভাগ প্রাঙ্গণে সৈয়দ জহির হায়দারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, ছাত্র, প্রয়াত শিক্ষকের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। পরে তার লাশ মীরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের কুলখানি সোমবার মাগরিবের নামাজের পর তার লালমাটিয়ার বাসায় অনুষ্ঠিত হবে।
সৈয়দ জহিরের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, আ ফ ম ইউসুফ হায়দার এবং বিজ্ঞান অনুষদের ডিন তাজমেরী এস এ ইসলাম শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৬৪২ঘ.
bdnews24