২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলার বিচার শুরু হয়নি চার বছরেও

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলার বিচার কাজ চার বছরেও শুরু হয়নি। বার বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন আর তদন্ত নিয়ে বিতর্ক শেষে মাত্র দুই মাস আগে মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আবু নোমান সজীবের প্রতিবেদন-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলার বিচার কাজ চার বছরেও শুরু হয়নি। বার বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন আর তদন্ত নিয়ে বিতর্ক শেষে মাত্র দুই মাস আগে মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তবে আদালতে মামলার গতিপ্রকৃতি দেখে স্বয়ং রাষ্ট্রপক্ষের আইনজীবীই সন্দিহান, আগামী কয়েক বছরের মধ্যে এর বিচার কাজ শেষ হবে কি না। অবশ্য বিচার কাজ দ্রুত করার লক্ষ্যে এ মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তরে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। আহত হয় সাংবাদিকসহ শতাধিক লোক। কয়েকবার তদন্ত কর্মকর্তা বদলের পর চলতি বছরের ১১ জুন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। গ্রেনেড হামলার ঘটনায় একটি মামলা দায়ের হলেও তদন্ত শেষে পুলিশ হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মোট দুটি অভিযোগপত্র দেয়। ফলে এটি এখন দুটি মামলায় পরিণত হয়েছে। দুটি মামলাই বর্তমানে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। এগুলো দ্রুত বিচার আদালতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কবীর হোসাইন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমনিতেই বিভিন্ন কারণে অভিযোগপত্র দিতে অনেক দেরি হয়েছে। এর পর উভয় মামলার প্রতিটিতে মোট ৪০৮ জন করে সাক্ষী রয়েছে। সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে গেলে সাক্ষ্য নিতেই কয়েক বছর লেগে যাবে।" মামলাটির বিচার কাজ দ্রুত করার বিষয়ে প্রশাসনিক তৎপরতার কথা জানিয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি ক্রাইম-১) আব্দুল জলিল মণ্ডল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা দুটির বিচার কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার আদালতে স্থানান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স