২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন

জয়পুরহাটের ছিদ্দিকুর হত্যা মামলার ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ বুধবার এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

জয়পুরহাট, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ছিদ্দিকুর হত্যা মামলার ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ বুধবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- জহুরুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন, রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম এবং আব্দুল ওয়াহেদ দুলু। এদের সবার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ছয় আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে। জমি জমা নিয়ে বিরোধের জের ধরে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের ছিদ্দিকুর রহমানকে ২০০০ সালের ২৭ অক্টোবর রাতে হত্যা করা হয়। পরদিন একটি ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। নিগতের ভাই বাদি হয়ে ওইদিনই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৬ ঘ.